ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

একবার চার্জে দুই দিন ব্যবহার করা যাবে

৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি নোট ৭০ স্মার্টফোন


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৫ রাত ৯:২
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার এন্ট্রি-লেভেলের সাশ্রয়ী অথচ পাওয়ারহাউজ স্মার্টফোন নোট ৭০ নিয়ে এসেছে। ডিভাইসটিতে থাকা ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি দিচ্ছে মাত্র ১ বার পূর্ণ চার্জে ২ দিন পর্যন্ত ব্যবহারের সুবিধা।  গত ২৪ আগস্ট থেকেই স্মার্টফোনটি সারাদেশে পাওয়া যাচ্ছে।
ডিভাইসটির সুবিশাল ব্যাটারির সাথে ১৫ ওয়াট চার্জিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে, যেন সারাদিন ফোন চার্জের বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখা যায়। রিয়েলমি নোট ৭০ এ মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আইপি৫৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে, যা একই প্রাইস রেঞ্জে থাকা অন্যান্য ফোনের তুলনায় এটিকে আরও বেশি ডিউরেবল করে তুলেছে। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি, মাত্র ২০১ গ্রাম ওজনের অত্যন্ত হালকা এই ডিভাইসটি ৭.৯৪ মিলিমিটারের আলট্রা-স্লিম ডিজাইনে নিয়ে আসা হয়েছে। এতে এর আগের ভার্সনের চেয়ে উন্নত, ইউনিসক টি৭২৫০ অক্টাকোর চিপসেট ব্যবহার করা হয়েছে। একইসাথে, দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিয়ে আসা হয়েছে অনন্য ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে।
রিয়েলমি নোট ৭০ এ রয়েছে ১৩ মেগপিক্সেলের এআই রেয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া, সবসময় আপনাকে মনোযোগের কেন্দ্রে রাখতে এতে ব্যবহার করা হয়েছে পালস লাইট ফিচার। ডিভাইসে অডিও শোনার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এতে ৩০০% আলট্রা ভলিউম ব্যবহার করা হয়েছে। চোখের প্রশান্তি নিশ্চিতে নিয়ে আসা হয়েছে ৯০ হার্জ আই কমফোর্ট ডিসপ্লে। এই সেগমেন্টের বাকি ফোনগুলোর তুলনায় এটির ডিসপ্লেই সবচেয়ে ব্রাইট।
ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে এআই নয়েজ রিডাকশন ২.০, এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজিং ম্যাটিং ও এআই ইরেজারের মতো সর্বাধুনিক এআই ফিচার যুক্ত করা হয়েছে। এতে করে এখন আরও ক্লিয়ার কল, উন্নত ছবি ও আধুনিক এডিটিং অপশন ব্যবহার করা সম্ভব হবে। রিয়েলমি নোট ৭০ ডিভাইসটি দুইটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে – ৪ জিবি ও ৬৪ জিবি ডিভাইসটির দাম মাত্র ১১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৪ জিবি ও ১২৮ জিবি ডিভাইসটির দাম মাত্র ১২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
 

Rp / Rp

রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা

রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে

রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার

ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা

নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন

নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা

ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়

যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বর্ণাঢ্য কর্মসূচি

পশ্চিমাঞ্চল রেলে যাত্রীসেবা ও নিরাপত্তায় বিশেষ মনোযোগ: ফরিদ আহম্মেদ

কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীন

বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নক্ষত্র -ফাতেমা তাসনিম 

সোনার বাংলা এক্সপ্রেসে ভুয়া টিকিট দমনে রেলওয়ের বিশেষ অভিযান