ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়
ময়মনসিংহে কর্মরত কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ।
রোববার সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত তিন মাসে ময়মনসিংহে অন্তত সাতজন সাংবাদিকের নামে আটটি জিডি করা হয়েছে। অভিযোগ করা হয়, ময়মনসিংহের এক পুলিশ কর্মকর্তার ‘ইন্ধনে’ অনলাইনের মাধ্যমে এসব জিডি করা হচ্ছে। জাতীয় পার্টির নেতা মনির চৌধুরী গত দুই মাসে একাধিক ‘সাজানো’ জিডি ও মামলা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংগঠনের দাবি অনুযায়ী, যেসব সাংবাদিকের নামে জিডি করা হয়েছে তারা হলেন— সাপ্তাহিক সোনালী শীষ পত্রিকার সম্পাদক সুবিনয় গুহ, সাংবাদিক মো. কামাল হোসেন, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংবাদিক খান কবীর এবং সাংবাদিক সারোয়ার কবীর ফাহাদসহ আরও ২/৩ জনের নামে । তাদের বিরুদ্ধে তিন মাসে একাধিক মামলা ও প্রায় ৮টি জিডি করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি নিয়মিত থানায় অবস্থান করেন এবং থানার ভেতর থেকেই জিডি-সংক্রান্ত কার্যক্রমে প্রভাব বিস্তার করেন— এমন অভিযোগও স্থানীয় সাংবাদিকদের ।
এ ঘটনায় সংগঠনের নেতারা জাতীয় পার্টির বিতর্কিত নেতা মনির চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিকদের হয়রানির আশঙ্কা প্রকাশ করেছেন। বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন সংগঠনের সহকারী পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির, আবুল কাশেম, ফয়সাল হাওলাদার ও আনিসুল রহমান।
সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকও নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি পুলিশের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের বিরুদ্ধে ‘সাজানো’ জিডি নিয়ে বাড়াবাড়ি না করতে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “তিনি (মনির চৌধুরী) থানায় সরাসরি জিডি করেননি, অনলাইনে করেছেন। কোনো ব্যক্তি একাধিক জিডি করলে পুলিশ তা অন্ধভাবে গুরুত্ব দেয় না। ওসি সাহেবকে বিষয়টি তদন্ত করতে বলা হবে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Rp / Rp
ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়
যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বর্ণাঢ্য কর্মসূচি
পশ্চিমাঞ্চল রেলে যাত্রীসেবা ও নিরাপত্তায় বিশেষ মনোযোগ: ফরিদ আহম্মেদ
কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীন
বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নক্ষত্র -ফাতেমা তাসনিম
সোনার বাংলা এক্সপ্রেসে ভুয়া টিকিট দমনে রেলওয়ের বিশেষ অভিযান
সড়ক দুর্ঘটনা একটি নীরব মহামারী, যা প্রতিদিন অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে কিংবা বিকলাঙ্গ করছে----রেজাউল করিম সিদ্দিকী
রেলওয়ে টেন্ডারে একচেটিয়া আধিপত্যের অবসান, বাদ ফারাজ করিম চৌধুরীর প্রতিষ্ঠান
সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিআইডব্লিউটিএ কর্মকর্তা, সাংবাদিককে প্রকাশ্যে হুমকি
২ অক্টোবর থেকে সচিবালয় সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে চেকিং, সচেতনতা ও মনিটরিং কার্যক্রম চালু হচ্ছে
বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর কুলখানি অনুষ্ঠিত