নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় শেখ রবিউল আলমকে অভিনন্দন জানিয়েছেন ‘দৈনিক সমাবেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রফিকুল ইসলাম। একই সাথে বাগেরহাটের কৃতি সন্তানকে এমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এক বিবৃতিতে মো. রফিকুল ইসলাম বলেন, শেখ রবিউল আলমকে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান সরকারের একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তাঁর এই অর্জন বাগেরহাটসহ পুরো দেশের জন্য গর্বের। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের যোগাযোগ ও পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি।
বিবৃতিতে আরও বলা হয়, তাঁর দক্ষ নির্দেশনায় সড়ক, রেল ও নৌপথ আধুনিক ও জনবান্ধব হবে। দেশের পরিবহন ব্যবস্থা বিশ্বদরবারে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সবশেষে দৈনিক সমাবেশ পরিবার নবনিযুক্ত মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করে।
Ahad Hossain / এমএসএম
আকাশ বাণীবিডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল
বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু
পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
শোক সংবাদ
রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা
রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার
ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা
নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন
নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা
ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়
যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা