আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'
জাকার্তা, ইন্দোনেশিয়া / গাজীপুর, বাংলাদেশ-ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের তিন শিক্ষার্থীর দল "রিয়েলিটি চেক" আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দলটি Innovation World Cup (IWC) 2 এবং International Innovation & Invention Competition (I3C) 2026- উভয় প্রতিযোগিতায় স্বর্ণপদক (Gold Medal) অর্জন করেছে।
মালিহা মেহনাজ, নোশিন সাইয়ারা এবং তাসনিয়া রহমান মাহা সমন্বয়ে গঠিত দলটি Dreams of Bangladesh-এর প্রতিনিধিত্ব করে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশগ্রহণ করে এই গৌরবময় সাফল্য অর্জন করে।
দলটির উদ্ভাবিত প্রকল্প "Multi-Modal Deepfak Detection Al" বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূ প্রযুক্তিগত ও সামাজিক চ্যালেঞ্জ ডিপফেক ভিত্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বিভ্রান্তিকর কনে শনাক্তকরণ নিয়ে কাজ করে। সিস্টেমটি ভিডিও ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট বিশ্লেষণ করে সম্ভা ভুয়া বা কৃত্রিমভাবে তৈরি তথ্য শনাক্ত করতে সক্ষম।
এ বছরের আন্তর্জাতিক ফাইনাল অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটাস নেগেরি জাকার্তা (UNJ), ইন্দোনেশিয়া-এ। প্রতিযোগিতাটি Malaysian Innovation Invention Creativity Association (MIICA) এবং Indonesian Young Scientist Association (IYSA)-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়। এতে ১৬টি দেশের ৪৫৮টি দল অংশগ্রহণ করে।
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে ডিপফেক ও ভুয়া তথ্যের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে রিয়েলিটি চেক দলের উদ্ভাবনটি একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য ডিজিটাল পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই সাফল্য শুধু একটি দলের অর্জন নয়; এটি বাংলাদেশের তরুণ গবেষক ও উদ্ভাবকদের সক্ষমতারও একটি উজ্জ্বল প্রমাণ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীরা যে বিশ্বমানের প্রযুক্তিগত সমাধান তৈরি করতে সক্ষম, এই অর্জন তারই প্রতিফলন।
দলটি তাদের এই সাফল্যের জন্য Dreams of Bangladesh, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT), সম্মানিত শিক্ষকবৃন্দ, মেন্টর এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Rp / Rp
আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'
আকাশ বাণীবিডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল
বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু
পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
শোক সংবাদ
রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা
রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার
ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা
নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন
নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা
ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়