যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা
যশোর থেকে খুলনা পর্যন্ত বিভাগীয় রেলপথের চলমান কাজ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশল কর্মকর্তারা।
প্রধান প্রকৌশলী (পশ্চিম), রাজশাহী মহোদয়, বিভাগীয় প্রকৌশলী–১, পাকশী মহোদয় এবং সহকারী নির্বাহী প্রকৌশলী, যশোর মহোদয় গ্যাংকারে যাত্রা করে যশোর হইতে খুলনা বিভাগীয় এলাকায় রেলপথের বিভিন্ন কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রেললাইন, স্লিপার, ব্যালাস্ট, সিগন্যালিং ব্যবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তাঁরা।
এ সময় সংশ্লিষ্ট প্রকৌশল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
রেলপথের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত পরিদর্শন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Ahad Hossain / Ahad Hossain
আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'
আকাশ বাণীবিডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল
বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু
পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
শোক সংবাদ
রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা
রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার
ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা
নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন
নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা
ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়