পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
পাবনা সিভিল সার্জন অফিসের একটি Physical Services টেন্ডারে মূল্যায়ন প্রক্রিয়া ও কার্যাদেশ (NOA) প্রদান নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। টেন্ডারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান “ফিরোজ এন্টারপ্রাইজ” অভিযোগ করেছে, নির্ধারিত মৌখিক পরীক্ষা ছাড়াই প্রায় ১ কোটি ৯১ লাখ টাকার কাজ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, Tender/Proposal ID: 1252436 শীর্ষক উক্ত টেন্ডারে ITT Clause 41(B) অনুযায়ী প্রতিটি Service Personnel এর জন্য Educational Qualification 54.55% এবং Oral Exam 45.45% নম্বর নির্ধারিত ছিল। কিন্তু বাস্তবে কোনো Oral Exam গ্রহণ না করেই STATE SERVICES LIMITED নামীয় প্রতিষ্ঠানকে Proposal Price 19,195,715.518 টাকা মূল্যের কাজের জন্য NOA প্রদান করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
ফিরোজ এন্টারপ্রাইজের দাবি, 29-Apr-2026 তারিখ রাত 03:35 মিনিটে তাদের কাছে Negotiation Invitation পাঠানো হয় এবং মাত্র ১ ঘণ্টা সময় দেওয়া হয়, যার শেষ সময় ছিল রাত 04:35 মিনিট। গভীর রাতে এত স্বল্প সময় দিয়ে Negotiation Invitation প্রদানকে উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
এ বিষয়ে পরদিন সকালে সংশ্লিষ্ট Procuring Entity (PE) তথা Civil Surgeon, Pabna বরাবর ই-মেইল ও ফোনে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে STATE SERVICES LIMITED এর নামে NOA ইস্যু করা হয়।
অভিযোগে আরও বলা হয়, Delegation of Financial Power (DoFP) এবং PPR-2008 অনুযায়ী প্রায় ১.৯২ কোটি টাকার এ ধরনের Procurement এ Civil Surgeon Office এর PE নিজে Final Approving Authority নন। এ ক্ষেত্রে HOPE অথবা উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়। অথচ যথাযথ অনুমোদন ব্যতিরেকে NOA ইস্যু করা হয়ে থাকলে তা PPR-2008 এর Rule-36 এর লঙ্ঘন হতে পারে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ফিরোজ এন্টারপ্রাইজ ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, BPPA/CPTU, DGHS ও সংশ্লিষ্ট HOPE বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে সম্পূর্ণ টেন্ডার প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত, অনিয়ম প্রমাণিত হলে NOA বাতিল এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে পাবনা সিভিল সার্জন এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, টেন্ডার এর মূল্যায়ন কমিটি ছিল তারা টেন্ডার এর নিয়ম অনুযায়ী যেই যেই কার্যক্রম দরকার আছে সেই অনুযায়ী টেন্ডার এর কার্যক্রম সম্পন্ন করেছে।
Ahad Hossain / Ahad Hossain
পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
শোক সংবাদ
রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা
রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার
ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা
নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন
নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা
ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়
যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বর্ণাঢ্য কর্মসূচি
পশ্চিমাঞ্চল রেলে যাত্রীসেবা ও নিরাপত্তায় বিশেষ মনোযোগ: ফরিদ আহম্মেদ