"আলোকিত লালমনিরহাট" স্লোগানে জেলা পরিষদ অডিটরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত
আলোকিত লালমনিরহাট -আমাদের অঙ্গীকার এই শ্লোগানে লালমনিরহাটে সুধী সমাবেশ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে সাবেক প্রফেসর নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আলোকিত লালমনিরহাট এর ব্যানারে এ সমাবেশে লালমনিরহাট জেলার উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে আলোচনা ও পরামর্শ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলার সুশীল সমাজের প্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক,ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,লালমনিরহাট জেলা উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। এখানকার মানুষের জীবন মানোন্নয়নে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে হবে। সুযোগ থাকা সত্ত্বেও লালমনিরহাটে কোন উন্নয়ন করেনি বিগত স্বৈরাচারী সরকার।তাছাড়াও আলোকিত মানুষ গড়তে নানারকম সামাজিক অপরাধগুলো দমন করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তবে গনতান্ত্রিক সরকার না হলে উন্নয়ন বিঘ্নিত হবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
Masum / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত