ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ৩:৩২

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম (৫২) ২। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আল ইমতিয়াজ (২৮) ৩। রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আলম (৪৫) ৪। মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন (৫৪) ৫। কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (৪৫) ৬। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ (৩১) ৭। কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগের গোপন ট্রেনিং এর ওবিটি এন্ড এসটিএম সদস্য ইসা আহমেদ (২৩) ৮। মোহাম্মদপুর থানাধীন ৩২ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৩) ৯। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো: এরশাদুল কবির আবিদ (৪২)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৭.৩০ ঘটিকায় শহিদুল ইসলামকে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। আল ইমতিয়াজকে একই তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় ধানমন্ডি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম। রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় রমনা এলাকায় অভিযান পরিচালনা করে ফাতেমা আলমকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। অন্যদিকে রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় খিলগাঁও থানাধীন তালতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় আবদুল্লাহ সিকদারকে শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একই তারিখ রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় যাত্রাবাড়ী এলাকা থেকে মোঃ আব্দুল্লাহকে গ্ৰেফতার করে ডিবি সাইবার বিভাগ ।

অপরদিকে (২ সেপ্টেম্বর ২০২৫) আরেক অভিযানে রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় ডিবি মিরপুর বিভাগের একটি টিম ধানমন্ডি ঝিগাতলা এলাকা থেকে ইসা আহমেদকে গ্রেফতার করে। রাত আনুমানিক ০০:৫৫ ঘটিকায় হাজারীবাগ থানাধীন পূর্ব রায়েরবাজার এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। ভোর আনুমানিক ০৫:১৫ ঘটিকায় মো: এরশাদুল কবির আবিদকে মালিবাগ এলাকা হতে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Rp / Rp

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান