মোড়লগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং ৪৭ পাউন্ড ওজনের কেক কাটা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ পৌর পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।
অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, মোরেলগঞ্জ পৌর বিএনপির, সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল আল ইসলামসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা জানান, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ দলের নেতাকর্মীরা দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে আসছেন। দেশের সংকটময় সময়ে বন্যা, জলোচ্ছ্বাস ও মহামারির মতো দুর্যোগে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন#
Masum / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত