ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে ডাসকো'র প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২-৯-২০২৫ বিকাল ৬:৫৫

মহাদেবপুরে বেসরকারি সংস্থা ডাসকোএর অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে মানবাধিকার লঙ্ঘনের মত ঘটনাগুলো কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে এনগেজ প্রকল্পটি নওগাঁ জেলার মহাদেবপুর ও মান্দা উপজেলার মোট ১২ টি ইউনিয়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে। উল্লেখিত সংস্থাটি আগামী ২০২৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রমোশনে কাজ করবে বলে সভাকে অবহিত করেন । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। ডাসকোর টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন এর সঞ্চালনায় প্রকল্পের আদ্য প্রান্ত তুলে  ধরেন এরিয়া অফিসার মাসুদা খানম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ ,মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, বেসরকারি সংস্থা বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ওবায়দুল হক বাচ্চু ,সাংবাদিক লিয়াকত আলী বাবলু, প্রকল্প সমন্বয়কারী রুহুল আমিন, ফিল্ড ফ্যাসিলিটেটর মিলিত মুর্মু ,শুক্লা দেবী , নির্মলা রানী প্রমূখ। সফল এই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন, ছাত্রছাত্রী , প্রকল্প বাস্তবায়ন এলাকার চেয়ারম্যান বৃন্দ ,প্রকল্পের গঠিত সিওসি প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি , নারী নেত্রী, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা