ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৫-৯-২০২৫ রাত ৯:৩০

মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির দীর্ঘ নয় বছর পর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে মাদারীপুর জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি প্রকাশ করেন জেলা বিএনপির নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া নতুন কমিটি ঘোষণা করেন এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান।  

শিবচর উপজেলার নতুন কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- শাহাদাত হোসেন এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল রানা।  

এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন নাদিরা মিঠু, জহোর গোমস্তা, শাজাহান মোল্লা, মোতাহার হোসেন হাওলাদার ও শহিদুল ইসলাম দিপু।

আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন নুর উদ্দিন মোল্লা,আবু জাফর চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, আবুল বাসার সিদ্দিকী, মাহবুব মাদবর শহীদ চেয়ারম্যান, মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাকাউল করিম খান বাকা খান, মোহাম্মদ ইথু চৌধুরী,শামীম চৌধুরী ও হান্নান মিয়া।

শিবচর উপজেলা নবনির্বাচিত কমিটির সদস্য সচিব সোহেল রানা বলেছেন,আমরা বিএনপিকে আরও গতিশীল করার জন্য কাজ করব।আমি বিএনপির সকল নেতাকর্মীদের কাছে সহযোগিতা কামনা করছি।

কমিটি ঘোষণার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী,জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির ও সদস্য সচিব কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় বিএনপি নেতারা জানান দীর্ঘদিন শিবচরে সাংগঠনিক কোন কমিটি না থাকায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল।নতুন নেতৃত্ব ঘোষণার ফলে তৃণমূলে বিএনপির কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত