ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মহাদেবপুরে ইউএনও’র উদ্যোগে  সম্প্রীতি সভা অনুষ্ঠিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৩:৫০

মহাদেবপুরে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মহাদেবপুর উপজেলার সকল ধর্ম/সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষিত রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইব্রাহিম খান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন রেজা, প্রভাষক মনিরুজ্জামান মনির, সায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ আশরাফুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক এস.এম. হান্নান, মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কুমার মন্ডল, জামায়াতে ইসলামী বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মা আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র, মুফতি মকলেছুর রহমান, শ্রী শংকর কুমার সরকার, হাফেজ মো: জাহিদুল ইসলাম প্রমুখ। উক্ত সম্প্রীতি সভায় উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১শ ৫৮টি পূজা মন্ডপে হিন্দু ধর্মের সর্ববৃহৎ আসন্ন শারদীয় দুর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ যে, সম্প্রীতি সভা শেষে উপজেলার ১শ ৫৮টি দুর্গা পূজা মন্ডপের সভাপতিদের হাতে ৫শ কেজি চাউল (জিআর) এর ডিও লেটার তুলে দেওয়া হয়েছে।  

Rp / Rp

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে