ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৮-৯-২০২৫ রাত ১০:৪৩

মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সাথে শিবচরের কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) শিবচর উপজেলার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে দীর্ঘ নয় বছর পর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা পরে উপজেলা বিএনপির মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হলো। 

 

এ সময় নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান বলেন'আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতিটি দিক নির্দেশন মেনে কাজ করবো।আমরা শিবচর উপজেলা বিএনপির সকলকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করে যাব।যতদিন দায়িত্বে আছি ততোদিন আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা চালিয়ে যাব সবাইকে ঐক্যবদ্ধ করতে।

 

কমিটির পরিচিত সভায় নবগঠিত কমিটির সদস্য সচিব সোহেল রানা বলেন'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়।এ কথাটি আমাদের সবার মনে রাখতে হবে। উপজেলা বিএনপির গ্রুপিং সম্পর্কে আমি বলব ইতিবাচক গ্রুপিং থাকা ভালো,এতে প্রতিযোগিতা বাড়ে।আমরা চাই নেতিবাচক গ্রুপিং পরিহার করে শিবচর উপজেলায় সঠিক রাজনীতি চর্চা হোক।আমরা প্রতিনিয়ত ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা রাখি।দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।দলের স্বার্থে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামীতে শিবচর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা।

 

এ সময় কমিটির অন্যান্য নেতারা বলেন"সারা বাংলাদেশ আওয়ামী ফ্যাসিস্টরা বিএনপির নাম ভাঙিয়ে নানা রকম অপকর্ম করছে,এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।আগামী সংসদ নির্বাচনের জন্য আমাদের ভোটারদের কাছে যেতে হবে।আগামীতে কমিটির দেওয়ার ক্ষেত্রে ত্যাগী নেতাকর্মীদের যথার্থ মূল্যায়ন করতে হবে।

এখানে উল্লেখ্য যে দীর্ঘ নয় বছর পর মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।রোববার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি প্রকাশ করেন জেলা নেতারা।দীর্ঘদিন পর শিবচর উপজেলা বিএনপির কমিটি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। 

 

মতবিনিময় সভার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা,মোঃশাজাহান মোল্লা সাজু,মোঃ মোতাহার হোসেন হাওলাদার ও শহিদুল ইসলাম দিপু।আহবায়ক কমিটির সদস্য আবুল বাসার সিদ্দিকী,মাহবুব মাদবর,শহীদ চেয়ারম্যান,মোঃসিরাজুল ইসলাম,মোঃ ইথু চৌধুরী,শামীম চৌধুরী প্রমূখ।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত