শিবচরে রেলওয়ে জমির বৈধলিজ গ্রহীতার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শিবচরে রেলওয়ে জমির বৈধ লিজগ্রহীতার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃসরোয়ার হোসেন মিঠু শিবচর উপজেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চরে বাংলাদেশ রেলওয়ের জমির বৈধ লিজগ্রহীতা মো. রাসেল মিয়া ও সেলিম রেজার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাঁচ্চর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পাঁচ্চর বাজার ইজারাদার কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,'বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বৈধভাবে লিজ গ্রহণ করে আমরা দীর্ঘদিন ধরে পাঁচ্চর বাজারের ইজারা পরিচালনা করে আসছি। অথচ আমাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। চলতি বছরের গত ২৩ মার্চ বাংলাদেশ রেলওয়ে বিভাগের ভূ-সম্পত্তি বিভাগ(ঢাকা) এর আওতাধীন চাষাবাদ যোগ্য ০.২৪ একর ভূমি নিলামের লাইসেন্স প্রদান করা হয়। নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে উক্ত জমির লিজ গ্রহণ করি। এবং গত ১৪ এপ্রিল নিজেদের নামে লিজকৃত জমির লাইসেন্স প্রাপ্ত হই।'
তিনি আরও বলেন,'আমরা বৈধ ভাবে জমি লিজ নিলেও আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ভাবে কিছু গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সত্য প্রকাশিত হোক এবং বাজার পরিচালনায় যাতে কোনো প্রকার অপপ্রচার বা ষড়যন্ত্র প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে দৃষ্টি দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে ইজারাদার কর্তৃপক্ষের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।তারা একযোগে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ