মাদারীপুর জেলার শিবচরে ভান্ডরীকান্দি ইউনিয়ন পরিষদের ''উন্মুক্ত ওয়ার্ড সভা'' অনুষ্ঠিত
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ভান্ডরীকান্দি ইউনিয়ন পরিষদের"উন্মুক্ত ওয়ার্ড সভা"অনুষ্ঠিত
মোঃসরোয়ার হোসেন মিঠু শিবচর উপজেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ভান্ডরীকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে"উন্মুক্ত ওয়ার্ড সভা"অনুষ্ঠিত হয়েছে।এ সময় ভান্ডরীকান্দি ইউনিয়ন সাধারন মানুষের সাথে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেন ভান্ডরীকান্দি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড কমিটি।এ সময়ে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শনিবার(২০সেপ্টেম্বর) শিবচর উপজেলার ভান্ডরীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দবির মাদবরের কান্দি এলাকায় এ উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডরীকান্দি ইউনিয়নের সচিব আব্দুল হালিম রানা তিনি বলেন' আপনাদের যে কোন প্রয়োজনে আপনারা ইউনিয়ন পরিষদে আসবেন,আপনাদের জন্য আমাদের সেবার দরজা সব সময় খোলা।কেউ যদি অবৈধ অর্থ দাবি করে তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন।আপনাদের যেকোনো সমস্যা সমাধানের ব্যাপারে আমরা চেষ্টা করব'।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভান্ডরীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ জোনায়েত হোসেন এ সময় তিনি বলেন'আমাদের এই ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তার কাজ এখনো চালু হয়নি।আগামীতে রাস্তার কাজগুলো শেষ করা হবে।আমি আমার ব্যক্তিগত চেষ্টায় থেকেই কয়েকটি রাস্তার কাজ এনে করেয়েছি।আমি এলাকার জনগণের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো।আশা রাখি আপনারাও আমার পাশে থাকবেন।এলাকার উন্নয়নের জন্য আমাদের চলমান কাজগুলো অব্যাহত থাকবে'।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভান্ডরীকান্দি ইউনিয়নের সংরক্ষিত সদস্য কাজল।এ সময় উপস্থিত ছিলেন সহকারী জুবায়ের হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময়ে উপস্থিত ছিলেন।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ