শিবচরে রেনু বেগম নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় রেনু বেগম(৬০)নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করছে দুর্বৃত্তরা।সোমবার (২২সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে চরকাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।এ সময় পুলিশকে খবর দিলে নিহত রেনু বেগমের লাশ বসত ঘরের মধ্যে থেকে তালা দেওয়া অবস্থায় দেখতে পায় তারা।পরে ঘরের তালা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত রেনু বেগম চরকাচিকাটা গ্রামের মৃত্যু ছাদেক হাওলাদারের স্ত্রী।রেনে বেগমের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এলাকাবাসী ও কর্তব্যরত পুলিশের সাথে কথা বলে জানা যায় শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে চরকাচিকাটা গ্রামের কুমেরপাড এলাকায় একটি ফাঁকা বাড়িতে একাই বসবাস করতেন রেনু বেগম।দুপুরের দিকে এলাকার লোকজন রেনু বেগমের কোন আওয়াজ না পেয়ে তার বাড়িতে এসে দেখেন ঘরের ভেতরে তালা দেওয়া,কিন্তু জানলার একটি অংশ খোলা আছে, জানালার এ অংশ দিয়ে দেখতে পান রেনু বেগমের লাশ রক্ত অবস্থায় পড়ে আছে ঘরের খাটের ওপর। এ সময় তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত রেনু বেগমের মেয়ের জামাই আমির হোসেন বলেন' আমার শাশুড়ির সাথে রাতে আমার স্ত্রী কথা বলেছেন বলে শুনেছি।তবে এ হত্যাকান্ড কখন হয়েছে তা আমি সঠিক ভাবে বলতে পারি না।আমাকে ফোন দিয়ে জানানো হয় যে আমার শাশুড়ির অবস্থা ভালো না। মনে করেছিলাম যে খুব বেশি অসুস্থ।এখানে এসে দেখি সে মারা গেছে।এই হত্যাকাণ্ডটি কে বা কারা করেছে এ ব্যাপারে আমার কোন ধারণা নেই '।
এ ব্যাপারে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান'নিহত রেনু বেগমের ব্যাপারে আমাদেরকে ফোন দিয়ে জানানো হয়,আমরা সাথে সাথেই ঘটনাস্থলে আসি।ঘরের ভেতরে তালা দেওয়া অবস্থায় রেনু বেগমের গলাকাটা লাশ আমরা দেখতে পাই।আমি ঊর্ধ্বতনও কর্তৃপক্ষের সাথে এ বিষয় নিয়ে কথা বলেছি।আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠাবো এর পরেই প্রকৃত ঘটনা জানা যাবে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied