হাতীবান্ধায় ঘর থেকে উদ্ধার হলো স্বামী-অন্তঃসত্ত্বা স্ত্রীর ঝুলন্ত মরদেহ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিজ বাড়ীর ঘর থেকে রশিতে ঝুলন্ত স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যার পর উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম এবং স্ত্রী ছকিনা বেগমের সাথে ঝগড়া হয়। পরে বিষয়টি অলি জানতে পেরে তার মায়ের সাথে ঝগড়া করে। এতে মা শরিফা ছেলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিচার দেন। এ খবর জানতে পাওয়ার পর থেকে অলি ও তার স্ত্রীর নিজ ঘরের দরজা সন্ধ্যার পর বন্ধ থাকে। পরে ঘরে তাদের কোনো সাড়া না পেলে দরজা খুলে একই ধরনার সাথে পাশাপাশি জড়িয়ে ধরা রশিতে ঝুলে থাকা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied