ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলাদেশের মায়ের প্রতিচ্ছবি ও গণতন্ত্রের অগ্রদূত খালেদা জিয়া : আসাদুল হাবিব দুলু


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ১১:৪৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশের মায়ের প্রতিচ্ছবি ও গণতন্ত্রের অগ্রদূত খালেদা জিয়া।

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখেছেন, তা নতুন প্রজন্ম ও নারী সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

দুলু আরও বলেন, হাজারো কষ্ট-বাধা সত্ত্বেও খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি, নেতাকর্মী ও দেশবাসীকে কখনও ত্যাগ করেননি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন এবং অসুস্থ অবস্থাতেও জনগণের জন্য আত্মত্যাগ করেছেন।

তিনি খালেদা জিয়াকে শুধু একজন রাজনৈতিক নেতা নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, বিএনপির নেতাকর্মীরা আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকার নবজীবন সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দল, সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আরজিনা পারভিন রেখা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফরোজা পারভিন শাপলা।

এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মাকসুদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থরক্ষার আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা