ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফার দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল 


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৬-৯-২০২৫ রাত ৮:৪৫

জুলাই বিপ্লবকে আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টিভ) পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এমন মন্তব্য করেছেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী মাওলানা সারোয়ার হোসাইন মৃধা। 

শুক্রবার(২৬সেপ্টেম্বর) বিকালে শিবচর প্রেস ক্লাবের সামনে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি এ বক্তব্য দেন।

শিবচর উপজেলা জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইউসুফ হাওলাদারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন-মাওলানা সারোয়ার হোসাইন মৃধা,যুব বিভাগের সভাপতি মাস্টার লিয়াকত হোসেন, শিবচর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আল-আমিন। 

শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সারোয়ার হোসেন মৃধা বলেন,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে,আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষের পিয়ার পদ্ধতি চালু করা হোক,অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে,ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে,স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ‘যারা সরকারের দোসর, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ১৪-দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে বাংলাদেশে আরেকটি অধ্যায় রচিত হবে,যার নেতৃত্বে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলাম।

লিয়াকত হোসেন বলেন, ‘যারা জুলাইকে আইনি ভিত্তি দিতে চাচ্ছেন না, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশে দাঁড়ানোর জায়গা তারা পাবেন না। অতীতের স্বৈরাচারীদের পরিণতি স্মরণ করুন, যারা মানুষ হত্যা ও অবিচার করেছে, তাদের ঠাঁই হয়নি। আজ যারা জনগণকে শোষণ ও অবিচার করতে চান, তাদেরও জায়গা হবে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না জুলাইকে আইনি ভিত্তি দেয়া হয় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা হয়।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ইউসুফ হাওলাদার,সহকারী সেক্রেটারি হাবিবুল্লাহ্ বাহার,শিববচর পৌর জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ বেলায়েত হোসেন,সেক্রেটারি মোঃ এমদাদ হোসেন,রোকন সদস্য মাওলানা আহসানুল করিম,হাফেজ আঃ জলিল শেখ, প্রচার ও মিডিয়া সেলের সভাপতি আবুল খায়ের খানসহ ইউনিয়ন জামায়াত, যুবজামায়াত,ওলামা বিভাগ ও ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Masum / Masum

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন