জুলাই বিপ্লবের ছয় শহীদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে শহীদ পরিবারের সংবাদ সম্মেলন
জুলাই বিপ্লবে আন্দোলনকারী ছয় শহীদ যোদ্ধাদের নিয়ে নতুন ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শহীদ পরিবারের সদস্যরা।
আজ ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় লালমনিরহাটের নর্থকিং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ শ্রাবণের বাবা সাইদুর রহমান (মিঠু)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকার একটি প্রতিবেদন শহীদ পরিবারের জন্য চরম অপমানজনক। তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় তাদের সন্তানরা ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে সক্রিয় ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর লালমনিরহাট শহরে বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় ষড়যন্ত্রমূলকভাবে তাদের সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়। অথচ প্রথম আলো মনগড়া সংবাদ পরিবেশন করে শহীদ পরিবারকে হেয় প্রতিপন্ন করেছে।
শহীদ পরিবার লিখিত বক্তব্যে প্রথম আলো কর্তৃক প্রকাশিত ওই ‘ভিত্তিহীন ও বানোয়াট’ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
Rp / Rp
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
Link Copied