ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাদারীপুরের শিবচরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা কামাল জামাল নুরুদ্দিন মোল্লা


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৩-১০-২০২৫ বিকাল ৭:৪৯

মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ও বিএনপি'র নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য মাদারীপুর-১(শিবচর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

 

শুক্রবার (৩ অক্টোবর)দুপুরে শিবচর পৌরসভার শিবরায়ের কান্দিতে তাঁর নিজ বাসভবনে জেলা ও উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন।

 

মতবিনিময় সভায় কামাল জামান মোল্লা বলেন' আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে দ্রুত একটি সুসংগঠিত কমিটি গঠন করা হয়েছে।দল যাকে উপযুক্ত মনে করে তাকে মনোনয়ন দেবে,আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। 

 

এ সময় তিনি আরো বলেন'আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দিবে,আমরা তাকেই মেনে নিবো।দল যাকে মনোনয়ন দিবে আমরা তাঁরই পাশে থেকে ধানের শীষের নির্বাচন করবো।

তিনি জানান,এ বছর শিবচরের পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।হিন্দু ধর্মাবলম্বীসহ সকল মানুষ নির্ভয়ে উৎসব পালন করতে পেরেছেন।তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপি'র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত