আমরা শহীদ জিয়ার আদর্শ কে ধারণ করে রাজনীতি করি -পাপ্পা শিকদার
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সাংগঠনিক আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মো্র্শেদ পাপ্পা শিকদার বলেন আমরা যারা বিএনপির রাজনীতি করি তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি।
শুক্রবার(৩অক্টোবর)শিবচর পৌরসভা মার্কেটের ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ তাইজুল ইসলাম সজিব খানের ক্লাবে বিকেলে উন্মক্ত সাংগঠনিক আলোচনা সভায় সাদ মো্র্শেদ পাপ্পা শিকদার আরো বলেন'সবার মনে রাখতে হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য,এদেশের গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য,ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য যে সকল কর্মীরা দলকে দুঃসময়ে জীবন,সময়,রক্ত দিয়েছেন তাদের ভুলে গেলে চলবে না।
এ সময় তিনি আরো বলেন'আমরা যারা রাজনীতি করি এই রাজনৈতিক চাদর অনেকটা আগুনের মত,আপনাদের এই আগুন চাদর গায়ে দিয়ে সৎ নিষ্ঠানর সাথে দায়িত্ব পালন করতে হবে।নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করতে হবে,তবেই আপনাদের সম্মানিত করবে।আপনি কাউকে ক্ষতি করলে এই রাজনৈতিক চাদর আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে।আপনার অস্তিত্বই বিলীন করে দিবে।আপনার আপনাদের নিজ এলাকার ধানের শীষের জন্য কাজ করবেন।বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না।দলের বদনাম হয় এমন রাজনীতি করা যাবে না।তারেক রহমান যোগ্যতম ব্যক্তিকেই সংসদ নির্বাচনের জন্য মনোনীত করবেন।সৎ নিষ্ঠাবান,জনগণের আস্থা অর্জন করবে এমন সৎ নেতৃত্বের লোককে সংসদ নির্বাচনের জন্য আগামী সংসদ নির্বাচনের জন্য নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ'।
সাংগঠনিক আলোচনা সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন' কৃষকদলের সাবেক যুগ্ন সম্পাদক শাজাহান মিয়া সম্রাট,শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা আহ্বায় কমিটির সদস্য বাকাউল করিম খান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল হান্নান মিয়া,শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও যুবদল নেতা মোঃ তাইজুল ইসলাম সজিব খান,শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জিল রহমান শিহাব,যুগ্ন আহবায়ক জামান মোল্লা,মোঃ রুবেল মিয়া সহ এসময় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Masum / Masum
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত