মোড়েলগঞ্জে সুপারি চুরি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
বাগেরহাটে জেলার মোরেলগঞ্জে চুরি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম খান (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (০৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া নামক স্থানে ওই কৃষক ও তার ভাইয়ের উপর হামলা হয়। পরে তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক কালাম খানকে মৃত ঘোষনা করেন। অবস্থা গুরুত্বর হওয়ায় নিহতের ভাই লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহত কালাম খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।
কালাম খানের প্রতিবেশী ও চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন খান বলেন, সুপারি চুরিকে কেন্দ্র করে একই বংশের যুবলীগ নেতা সোহেল খান ও নিহত কালাম খানের পরিবারের লোকদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। সোহেল খান ও তার লোকজন কালাম খান এবং তার বড় ভাই লুৎফর খানকে মারপিট করে। এদের মধ্যে কালাম খান মারা গেছেন। লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধান অভিযুক্ত সোহেল খান ওই এলাকার বাসিন্দা।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মতলুবর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকা শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
Masum / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত