লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন বহু পরিবার। এসময় টিন ও ইটের আঘাতে ৩ জন ব্যাক্তি আহত হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) সকাল
৮ টার দিকে ওই এলাকার শ্রতিধর ৮ নং ওয়ার্ডে গত কয়েকদিন থেকে চলা অনবরত বৃষ্টির মাঝেই আকস্মিক ঘূর্ণিঝড়ে শুরু হলে আধা পাকা বিল্ডিং ও কাঁচা টিনের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। বিল্ডিং এর ইট খুলে ও টিন লেগে এসময় বাদশা মিয়া (৪০) ও মামুদ মিয়া (৭০) শহিদুল ইসলাম (৪৬) নামে তিনজন ব্যাক্তি আহত হয়।
আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী, মোঃ শাহিনুর রহমান বলেন,মাঝারি বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর ও আধা পাকা বিল্ডিং ঘর বাড়ি গোডাউন ভেঙ্গেগেছে। এই ঘূর্ণিঝড় অল্প সময়ে স্থায়ী ছিলো আরো বেশি সময় থাকলে ক্ষতিগ্রস্তের সংখ্যা আরো কয়েকগুণ বৃদ্ধি পেত বলে তিনি জানান।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০ টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।
তিনি জানিয়েছেন ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি এই ঘটনা জানিয়েছেন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর তিনি শুনেছেন ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন। তালিকা করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার কথাও জানান তিনি।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied