ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে ইলিশ নিধনের দায়ে ৭ জেলেকে ৭০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৮-১০-২০২৫ দুপুর ১১:৫০
মাদারীপুর জেলার শিবচরে উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করেছে প্রশাসন।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের অর্থদন্ড করা হয়। 
 
মঙ্গলবার(৭ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় শিবচর উপজেলা প্রশাসন।
 
জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে শিবচরের পদ্মানদীর চরজানাজাত এলাকায় মাছ ধরছিল অসাধু জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। 
এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় রবিউল দরিয়া (২০), মোরসালিন মোল্লা (২৪), আসিফ ফকির (১৯), সাখাওয়াত মোল্লা (২০), আরিফ হাওলাদার (২৪), আলতাফ শেখ (৬০), সোহেল হাওলাদারসহ (৩২) ৭ জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা। 
 
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট এইচ এম ইবনে মিজান রাত ৯ টার দিক আটককৃত জেলেদের প্রত্যেককে ১০ হাজার করে মোট  ৭০ হাজার টাকা জরিমানা করেন।আর আটককৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। 
 
অভিযানকালে উপজেলা জেলা মৎস অফিসার ড. মোঃ হাদিউজ্জামান, চরজানাজাত নৌ পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মৎস অফিসার সত্যজিৎ মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন, 'ইলিশ মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে আটক করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।'

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত