ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৮-১০-২০২৫ বিকাল ৬:৩

দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। "আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি , দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি উদযাপনের আয়োজন করে। এ উপলক্ষে ৮ অক্টোবর বুধবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয়। পরক্ষণে উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক এর পরিচালনায়   এবং উপজেলা নির্বাহী  অফিসার মোঃ আরিফুজ্জামানে এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ভূমি রিফাত আরা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা  সুলতান মাহমুদ , যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম , উপস্থিত কন্যা শিশুদের মধ্যে  জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসিয়াত তারসা প্রমূখ। 
উল্লেখ্য যে বক্তাগণ ছেলে সন্তানের চেয়ে কন্যা সন্তান অতি সহজে মানুষ করা যায় উল্লেখ করে  তাদের প্রতি অবহেলা না করে পিতা-মাতাদেরকে বেশি বেশি যত্ন নেওয়ার জন্য আহ্বান জানান।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা