ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাটুরিয়ায় স্যোশাল মিডিয়ায় ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের বাসিন্দা কাজী শহিদুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হরগজ ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
 
বৃহস্পতিবার হরগজ বাজারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ প্রতিবাদ আয়োজনের নেতৃত্বে ছিলেন হরগজ ইউনিয়নের সাধারণ জনগণ ও ভুক্তভোগী কৃষক সমাজ।
 
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক সাইদুর রহমান। বক্তব্য রাখেন দুলাল মিয়া, রমজান , ছাইদুর রহমান, নবু মিয়াসহ আরও অনেকে। বক্তারা এ সময় বলেন, শহিদুল্লাহ একজন সৎ ও পরিশ্রমী মানুষ। তার বিরুদ্ধে যেসব তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত মিথ্যাচার।
 
উপস্থিত বক্তারা আরও বলেন, সম্প্রতি হরগজ চরপাড়া এলাকায় সেতুর নিচে অবৈধভাবে মাটি ফেলে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় শতাধিক একর ফসলি জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় শহিদুল্লাহর নেতৃত্বে স্থানীয় কৃষকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র সামাজিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে।
 
প্রতিবাদ সমাবেশে  ভুক্তভোগী  শহিদুল্লাহ বলেন, ফরিদ, শরিফ, আলতাফ এরা অবৈধ মাটি ব্যবসায়ী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমি এদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এখন আমার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
 
এ সময় সমাবেশে উপস্থিত সকলে বলেন, শহিদুল্লার বিরুদ্ধে যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার করছে তাদের আইনের আওতায় আনা হোক এবং তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা হোক।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা