ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৫ উদযাপন


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১০-১০-২০২৫ রাত ৯:৫৪
লালমনিরহাটে “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সুলভ মূল্যে নিরাপদ ডিম বিক্রয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর, পোল্ট্রি এসোসিয়েশন ও এ্যানিমেল হেলথ এসোসিয়েশন লালমনিরহাটের আয়োজনে কালেক্টরেট মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা বিপিএম-বার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সরোয়ার জামান, ভেটেরিনারি অফিসার মোঃ এনামুল হক, জেলা ট্রেইনিং অফিসার মোঃ মুহিব্বুর রহমান, জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মোঃ মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ফারহান তানভীর উল্লাস এবং এনিমেল হেলথ মার্কেটিং এসোসিয়েশন লালমনিরহাটের সভাপতি মোঃ মুন্না প্রমুখ।
 
এ সময় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
এর আগে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি কালেক্টরেট মাঠের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সাধারণ মানুষের মাঝে সিদ্ধ ডিম বিতরণ ও সুলভ মূল্যে নিরাপদ ডিম বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা