দেশব্যাপী পরিবেশের মোবাইল কোর্ট অভিযানে জেল ও জরিমানা
পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে আজ (রবিবার) দেশের বিভিন্ন জেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
নাটোর জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বগুড়া হতে রাজশাহীগামী জেরিন পরিবহনের একটি বাস থেকে আনুমানিক ২০০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্টে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। নাটোর সদর থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক অবৈধ ইটভাটা বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন। চণ্ডিহারা এলাকায় অবস্থিত মেসার্স এলাহী বক্স ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ইটভাটা মালিককে পরিবেশবান্ধব ব্লক ইট বা FAL-G ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এর নেতৃত্বে দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রথম অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের অবৈধ হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে ৪টি হর্ন জব্দ ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দ্বিতীয় অভিযানে আমিরাবাদ স্কুল রোড এলাকায় আবদুল কাদেরের পলিথিন গোডাউন থেকে ৬১০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং মালিক মোঃ আবদুল কাদেরকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
নওগাঁ জেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১৭ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১টি মামলায় ১বহাজার টাকা জরিমানা আদায় করা হয়।
খুলনা জেলায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রথমটিতে, পূজাখোলা-বয়রা এলাকায় ক্ষতিকর কালো ধোঁয়া নিঃসরণের দায়ে একটি যানবাহনকে ১ভহাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় অভিযানে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প"-এর আওতায় ৯টি গাড়ি থেকে ১৯টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উভয় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে পলিথিন, অবৈধ ইটভাটা, কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান সারাদেশে নিয়মিতভাবে চলবে।
Masum / Masum
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী