ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


আহমদ বিলাল খান photo আহমদ বিলাল খান
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৫:৫
রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক কাপ্তাই লেকে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করতে সব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
 
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
 
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির আব্দুল আলীম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
 
সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।
 
তিনি বলেন, বর্তমানে রাঙ্গামাটিতে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানানুষ্ঠান চলমান রয়েছে, এই উৎসবটিও যাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা যায় সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রইলো।
 
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত