মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। “পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ” এ বিষয়ের উপর প্রতিযোগিতায় উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ এবং শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলাএকাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সফাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ তোজাম্মেল হক এবং কালু শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিকুর রহমান বিচারকের দায়িত্ব পালন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত