ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৫:১১
শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে এবং শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে লালমনিরহাটে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে লালমনিরহাট মিশন মোড়ে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।
 
কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুদান চন্দ্র এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
 
বক্তারা বলেন, সরকার নির্ধারিত মাত্র ৫০০ টাকার বাড়িভাড়া বর্তমান বাজার মূল্যে একেবারেই বাস্তবসম্মত নয়। তারা দ্রুত প্রতিশ্রুত বাড়িভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করার দাবি জানান।
 
বক্তারা আরও বলেন, ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে শিক্ষকদের ওপর পুলিশের হামলা দুঃখজনক ও নিন্দনীয়। তারা হামলাকারীদের শাস্তিরও দাবি জানান।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা