ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শিবচরে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শনী


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৩-১০-২০২৫ রাত ১১:৩৩

মাদারীপুরের শিবচরে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শনী,গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রেরণা 

 

মোঃসরোয়ার হোসেন মিঠু শিবচর উপজেলা প্রতিনিধিঃ

 

মাদারীপুর জেলার শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্ব গণমাধ্যম বিবিসিকে দেওয়া বহুল আলোচিত সাক্ষাৎকারের প্রথম ও দ্বিতীয় পর্ব প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিবচর পৌর মার্কেট সংলগ্ন শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)শিবচর উপজেলা শাখা।

 

“গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে তারেক রহমানের সাক্ষাৎকারটি জনসমক্ষে উপস্থাপন করেন।এ সময় মাদারীপুর জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও ২০১৮ সালের নি্র্বাচনে মাদারীপুর -১( শিবচর) বিএনপির মনোনীত প্রার্থী জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু উপস্থিত হয়ে তারেক রহমানের সাক্ষাৎকারটি নেতাকর্মীদের সাথে অংশগ্রহন করেন।

 

নেতাকর্মীরা জানান,তারেক রহমানের এই ঐতিহাসিক সাক্ষাৎকারের প্রদর্শনীর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে এবং তাঁর দিকনির্দেশনা সাধারণ মানুষের মাঝে নতুন আশা জাগাবে।বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এই সাক্ষাৎকার নতুন প্রেরণা ও দিকনির্দেশনা দেবে।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান,সদস্য সচিব সোহেল রানা,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আকমল হোসেন সেলিম খান,যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুজ্জামান নাসিম, যুবদল নেতা সজীব খান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খান সদস্য সচিব সাইদুর রহমান সহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Masum / Masum

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন