ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিআইডব্লিউটিএ কর্মকর্তা, সাংবাদিককে প্রকাশ্যে হুমকি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ১০:৪৮

সংবাদ প্রকাশের জেরে হুমকি ও কটূক্তির শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক ও সাপ্তাহিক মানি লাইন-এর প্রধান প্রতিবেদক জাকির পাটোয়ারি। এ ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের বিআইডব্লিউটিএ শাখার সভাপতি আইয়ুব আলী।

জানা গেছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলীর বিপুল সম্পদ ও বিশ্বব্যাংক অর্থায়নে পরিচালিত বিআইডব্লিউটিপি-১ প্রকল্পে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

সাংবাদিক জাকির পাটোয়ারির অভিযোগ, মুঠোফোনে কথা বলার সময় আইয়ুব আলী তাকে কটূক্তি করেন, অশালীন ভাষায় গালাগাল দেন এবং মামলা করার ভয় দেখান।

অভিযোগের বিষয়ে আইয়ুব আলী বলেন, “আমার সম্পদের বিষয়টি দেখার দায়িত্ব দুদকের। আপনি কে সেটা যাচাই করবেন?”—এই মন্তব্যের মাধ্যমে তিনি সাংবাদিকের প্রশ্নের জবাব এড়িয়ে যান।

ঘটনাটি নিয়ে সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন গণমাধ্যমকর্মীরা।

সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Ahad Hossain / Ahad Hossain

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'

আকাশ বাণীবি‌ডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল

বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু

পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

শোক সংবাদ

রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা

রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে

রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার

ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা

নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন

নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা

ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়

যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা