ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদত কাদেরকে (৫৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিবি গণমাধ্যমকে জানাই, গত বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত মধ্যে অন্যতম হচ্ছে শাহাদত কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চতুর্থ ভাই। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
শাহাদাত হোসেন ছাড়াও গ্রেফতার অন্যরা হলেন- মাসুদ রানা, হাবিবুর রহমান, কাইয়ুম মিয়া, সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম, শহীদুল হক, জাকির হোসেন ও ফজলুল করিম।
ডিবি গণমাধ্যমকে বলছে, নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার মোঃ তালেবুর রহমান গণমাধ্যমকে আরও বলেন, বুধবার রাতে ডিবির একটি টিম বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। এছাড়া ডিবি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
Masum / Ahad Hossain
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত