খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাবার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় শিবচর উপজেলার বিএনপির বিভিন্ন স্থান থেকে তৃণমূল বিএনপি নেতা কর্মীরা সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরন ও দোয়া মাহফিলের এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
শুক্রবার(১৭অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিবচর উপজেলা শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরন ও দোয়া মাহফিলের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মা নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান বলেন'আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্র যতোবার লুন্ঠিত হয়েছে,ততোবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন,জেল জুলুম,নির্যাতনের শিকার হয়েছেন।তিনি হলেন গণতন্ত্রের অতন্ত প্রহরী।আজ আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ,আপনারা সকলে তার জন্য প্রান খুলে দোয়া করবেন।তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এটাই প্রত্যাশা আমাদের।
জানা যায়,বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বেলা ১২ টার দিকে ৭১ চত্ত্বর, কলেজ মোড়সহ বেশ কয়েকটি স্থানে সুবিধাবঞ্চিত মানুষ,পথচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরন করা হয়।
এ কার্যক্রমের সময় শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা,যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু,উপজেলা কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু,শিবচর পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান নাছিম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সজিব খান সহ বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ