শিবচরে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের লিফলেট বিতরণ ও গণসংযোগ
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলার নবগঠিত কমিটির সম্মানিত সদস্য জনাব আবুল বাসার সিদ্দিকী।তিনি শিবচর উপজেলার বুদ্ধিজীবী চত্বরে গণসংযোগ ও আলোচনা সভার আয়োজন করেন।
শনিবার(১৮ অক্টোবর) বিকালে শিবচর উপজেলা বিএনপি ও ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, এবং সর্বস্তরের মানুষদের নিয়ে এই গণসংযোগের সভা অনুষ্ঠিত হয়।গণসংযোগে সভায় বক্তব্য শেষে তিনি বুদ্ধিজীবী চত্বর হয়ে শিবচর একাত্তর চত্বর ঘুরে বিশাল এক র্যালি করেন সবশেষে কলেজ মোড়ে এসে এর সমাপ্তি ঘোষণা করেন।
গণসংযোগে আবুল বাসার সিদ্দিকী বলেন,শিবচরের জনগণের ভালবাসায় আমি মুগ্ধ হয়েছি।আজকে শিবচরের হাজার হাজার জনগণ এসেছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমার যে ত্যাগ ও কৃতিত্ব রয়েছে আমি আশাবাদী দল আমাকে শিবচরে অবশ্যই মনোনীত করবেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র শিবচর পৌর শাখার যুগ্ম-আহবায়ক মোঃ হাসান আব্দুল্লাহ্, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান,শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মঈন বেপারী, শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাবীব দেওয়ান,মাদরীপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বিএম নাজমুল হাচান মিলন,শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহাত মল্লিক,সরকারী বরহামগঞ্জ কলেজের ছাত্রদল নেতা হিমেল,শিবচর উপজেলা বিএনপি'র নেতা আনোয়ার বেপারী,নোয়াব বেপারী সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
Masum / Masum
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত