ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে কেউ যেন ভয় না পায় - নির্বাচন কমিশনার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২২-১০-২০২৫ বিকাল ৬:৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ‘কনসিকোয়েনশিয়াল’ (গুরুত্বপূর্ণ পরিণতিযুক্ত) নির্বাচন হিসেবে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। সেই সঙ্গে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন, কারো পক্ষে কাজ করা যাবে না। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানিয়েছেন তারা।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ‘নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ’ অনুষ্ঠানে ইউএনওদের উদ্দেশ্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ।

অনুষ্ঠানে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অস্তিত্বের প্রশ্নে হিম্মত ও সততার সঙ্গে কাজ করতে হবে। কেউ যেন ভয় না পায়। তিনি সরকারি কর্মকর্তাদের মনোবল ও সততার গুরুত্ব তুলে ধরে বলেন, ৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল ছিল। অমুক-তমুকের কথায় অনেক কিছু হয়েছে। কিন্তু এখন আর ভয় পাওয়ার কিছু নেই।

তিনি বলেন, দুটি কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা ও ক্ষমতা পেয়েছি। আবারও তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি। কিন্তু ভয় পাবেন না। সরকারি কর্মকর্তাদের মান ভূলুণ্ঠিত হয়েছে, এবার এই সরকারের অধীনে সততা ও নিষ্ঠা দেখানোর সুযোগ এসেছে। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ইউএনওদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, শিডিউল ঘোষণার পর দেখবেন, আশেপাশে কেউ থাকবে না।

অন্যদিকে, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ‘কনসিকোয়েনশিয়াল নির্বাচন’। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইউএনওদের এখনই প্রস্তুত হতে হবে। সরকার এই সুযোগকে কাজে লাগাতে চায়।

পদোন্নতি পেলেন ৮০ পুলিশ কর্মকর্তা
তিনি বলেন, ইউএনওদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। পরিবেশ তৈরির স্বার্থে কারো পক্ষে কাজ করা যাবে না।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থানের নির্দেশ দিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, দুই পক্ষের কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাকে ধরতে হবে—ধরে ছেড়ে দেওয়া যাবে না নির্বাচনের আগে। মোবাইল কোর্টকে স্বচ্ছ রাখতে হবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

Rp / Rp

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন

সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে 

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই  পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

আঙ্কারায়  তুরস্কের  পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়

বাংলাদেশে, সংবিধান আইনের দৃষ্টিতে সমতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করে