ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১১:১০

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে, এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালক তিনটি, অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক ৯টি করে, সহকারী পরিচালক তিনটি, পুলিশ ইন্সপেক্টর তিনটি, সুবেদার মেজর সব ক্যাটাগরির তিনটি, সুবেদার ১৮টি, নায়েব সুবেদার ৫৭টি, হাবিলদার ২৪০টি, নায়েক ২৮৫টি, ল্যান্স নায়েক (অফিস সহকারী) ১৫টি, ল্যান্স নায়েক ৩২৭টি, সিপাহি অফিস সহকারী ১৫টি, সিপাহি ১ হাজার ২২১টি, ইমাম বেসামরিক তিনটি, হিসাবরক্ষক তিনটি, উচ্চমান সহকারী তিনটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মিডওয়াইফ তিনটি, অফিস সহায়ক তিনটি, হাবিলদার সাতটি, নায়েক পাঁচটি, ল্যান্স নায়েক ছয়টি, সিপাহি ১৪টিসহ মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ তৈরি করা হয়েছে।
বর্তমানে বিজিবির সংখ্যা রয়েছে ৫৭ হাজার ৪৭৭টি। নতুন ২ হাজার ২৫৮টি যুক্ত হলে মোট সংখ্যা হবে ৫৯ হাজার ৭৩৫টি।
শর্তে বলা হয়, সরকারি আদেশের নির্দেশনা অনুসরণ করতে হবে, অর্থ বিভাগের জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ তৈরি করতে হবে, যেসব পদ নিয়োগবিধিতে নেই, সেসব পদ নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। আউটসোর্সিং নীতিমালা প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা অনুসারে ইলেকট্রিশিয়ান, ট্রেইলার, কার্পেন্টার, প্লাম্বার, কুট মেকার, বাবুর্চি, মেসওয়েটার, মালি ও পরিচ্ছন্নতাকর্মী সেবা ক্রয়ে অর্থ বিভাগে প্রস্তাব পাঠাতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের তিনটি বিজিবি ব্যাটালিয়নে ৭৪২ জন করে মোট ২ হাজার ২২৬টি এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য ৩২টি নতুন পদ তৈরি করা হয়েছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে পদগুলো মঞ্জুর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও বিজিবির জনবল বাড়াতে নতুন তিনটি ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ভারতে যেখানে প্রতি কিলোমিটারে ১৫ জন বিএসএফ সদস্য রয়েছেন, সেখানে বাংলাদেশে রয়েছে মাত্র দুজন। এ কারণে নতুন তিনটি ব্যাটালিয়ন তৈরি হচ্ছে। এতে বিজিবির জনবল বাড়বে এবং সীমান্ত সুরক্ষায় ভূমিকা রাখতে পারবে।

Rp / Rp

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী