ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ ও গাঁজাসহ একজন গ্রেফতার


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ৪:১৮

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধা থানার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে অভিযান চালায়। এ সময় মোঃ মশিউর রহমান (২২) নামে এক যুবকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভিতর লুকানো অবস্থায় ৬৩৭ বোতল এস্কাফ (ESKuf) এবং ৪.১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মশিউর রহমান (২২) পূর্ব কাদমা গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মশিউর দীর্ঘদিন ধরে এস্কাফ, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা