তফসিল ঘোষণার আগেই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে : বাংলাদেশ প্রেসক্লাব
আসন্ন জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা আগে তিস্তার ন্যায্য হিস্যা এবং উত্তরবঙ্গের মানুষের জীবন-জীবিকা রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করার জোর দাবি লক্ষ্য বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৮ অক্টোবর) দুপুর ১২ দিকে লালমনিরহাট জেলা প্রান কেন্দ্র মিশন মোড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই, বাংলাদেশ প্রেসক্লাব আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্বে, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা এস আর শরিফুল ইসলাম রতন এর উদ্যোগে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন সফল করার লক্ষ্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে নদী রক্ষা আন্দোলনের রক্ষার্থে সাংবাদিকরা জানান, জাগো বাহে তিস্তা বাঁচাই।তিস্তা নদীর ১৩০ কিলোমিটার চরাঞ্চলে প্রায় লক্ষাধিক পরিবারের বসবাস, আর এই তিস্তাকে ঘিরে চরাঞ্চল মানুষের জীবিকা নির্ভর করে। উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তা নদীর মরণদশা হয়। শুষ্ক মৌসুমে যেমন পানির অভাবে ব্যাহত চাষাবাদ, আর বর্ষায় মৌসুমে উজানের পানিতে নদীর তীরে বন্যা ও ভাঙনে নিঃস্ব হচ্ছেন নদী তীরবর্তী অঞ্চলের লক্ষ লক্ষ মানুষেরা। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের এ দুর্ভোগের শেষ হচ্ছে না। কিন্তু তিস্তা মহাপরিকল্পনা চীন করবে নাকি ভারত করবে, এ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তিস্তাপাড়ের মানুষেরা হতাশ হয়েছেন।
এসময়, মিলন পাটোয়ার একাত্তর টেলিভিশন লালমনিরহাট,আহম্মেদুর রহমান মুকুল সাবেক সাধারণ সম্পাদক প্রেসক্লাব, লালমনিরহাট। সাদেকুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা।রকিবুল ইসলাম রুবেল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রসক্লাব লালমনিরহাট জেলা শাখা। রাসেল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট। সাধন রায়, দপ্তর সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট।গোলাপ মিয়া সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারি উপজেলা শাখা ।শহিদুল ইসলাম, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব পাটগ্রাম উপজেলা শাখা। নুরুজ্জামান আহম্মেদ সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা শাখা। আব্দুল মান্নান,ক্রিয়া সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট। নিয়ন দুলাল, এশিয়ান টেলিভিশন লালমনিরহাট সহ বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied