মহাদেবপুরে সরকারি কর্মকর্তা ও লোকমোর্চা সদস্যদের লবিং সভা
নওগাঁর মহাদেবপুরে সরকারি কর্মকর্তা ও লোকমোর্চা সদস্যদের নিয়ে এক লবিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর দুপুরে বিএসডিও এর মহাদেবপুর অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা তাদের বাস্তবায়নাধীন জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের অধীনে সংস্থার প্রকল্প কার্যালয় মহাদেবপুরে এই সভার আয়োজন করে। সভায় সরকারি কর্মকর্তা ও লোকমোর্চা সদস্যসহ ১২জন অংশগ্রহণ করেন।
মহাদেবপুর উপজেলা লোকমোর্চা কমিটির সভাপতি ও সাংবাদিক লিয়াকত আলী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত লবিং সভায় গেটকা প্রকল্পের বিস্তারিত কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ময়না রানী প্রমুখ।
সভায় লোকমোর্চা সদস্যরা তাদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থিত সরকারি কর্মকর্তাদের সাথে শেয়ার করেন এবং তা বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের সহায়তা কামনা করেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত