ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদক CHOCO+ জব্দ, নারীসহ ৩ জন গ্রেফতার


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৪:৪০
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ জব্দ করা হয়েছে। এ সময় এক নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা।
 
র‍্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধা থানার ভেলাগুড়ী ইউনিয়নের বনচুকি গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মোঃ শামীম রহমানের বাড়ির রান্নাঘরে প্লাস্টিকের বস্তায় রাখা ৩৫৫ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ রাজিব (২৭), পিতা মৃত আবু সাঈদ;
২. মোঃ শামীম রহমান (৪২), পিতা মোঃ আব্দুর রশিদ;
৩. মোছাঃ বিলকিস বেগম (৪০), স্বামী মোঃ শামীম রহমান— তিনজনই হাতিবান্ধা উপজেলার বনচুকি গ্রামের বাসিন্দা।
 
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও অনুরূপ মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
 
র‍্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা