ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদ্‌যাপিত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১-১১-২০২৫ রাত ৯:১৯

আজ (শনিবার) দেশব্যাপী যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য: "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়"। ঢাকার আগারগাঁওয়ে কেন্দ্রীয়ভাবে সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

 

সমবায় অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত দিবসটি উপলক্ষ্যে সকালে অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়; পায়রা এবং বেলুন উড়িয়ে উদ্‌যাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব(রুটিন দায়িত্ব) মো: ইসমাইল হোসেন। পরবর্তীতে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলে একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে বাংলাদেশের সমবায় খাতের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব(রুটিন দায়িত্ব) বলেন, "সমবায় আন্দোলন হলো সম্মিলিত প্রচেষ্টা ও অর্থনৈতিক মুক্তির এক শক্তিশালী হাতিয়ার। 'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' - এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা দেশের প্রতিটি মানুষের কাছে সমবায়ের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর।" তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ীদের অবদানের প্রশংসা করেন। জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরো বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

 

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক(অতিরিক্ত দায়িত্ব) মুনিমা হাফিজ বলেন, সমবায় সমিতিগুলো দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সমবায় সংশ্লিষ্ট সকলকে সমবায় নীতি ও আদর্শ মেনে চলার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Masum / Masum

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী