ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সৈনিক আকতার হোসেনের অনন্য আত্মত্যাগ; সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১-১১-২০২৫ রাত ৯:২১

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অকুতোভয় বীর সৈনিক নায়েক আকতার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের সময় মায়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে শাহাদতবরণ করেছেন।

 

আজ সকালে ঢাকার সিএমএইচ থেকে বিজিবির হেলিকপ্টারযোগে নির্ভীক সৈনিক নায়েক আকতার হোসেনের মরদেহ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে যথাযোগ্য ও সামরিক মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

 

বিজিবির এই অকুতোভয় বীর নম্বর-৬২১১৬ নায়েক আক্তার হোসেন গত ১২ অক্টোবর ২০২৫ তারিখ সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া অঞ্চলে দায়িত্ব পালনকালে মায়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (AA) কর্তৃক সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে রামু সেনানিবাসের সিএমএইচে এনে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে ১৩ অক্টোবর ২০২৫ তারিখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজিবির এই নির্ভীক বীর গতকাল (৩১ অক্টোবর ২০২৫) দুপুরে শাহাদতবরণ করেন।

 

 

বিজিবির অকুতোভয় এই বীর সৈনিক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গ করে যে বীরত্ব ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার তাঁর মত একজন সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ সদস্যকে হারিয়ে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বর্ডার গার্ড বাংলাদেশ এই বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

 

বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরীদের অমর গৌরবগাঁথা-অকুতোভয় বীর নায়েক আকতার হোসেনের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Masum / Masum

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী