বরগুনা পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ
বরগুনা পৌরসভার ৮নং ওয়ার্ডে বরগুনা-১ আসনের কান্ডারি, গণমানুষের নেতা এবং বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মহিবুল্লাহ হারুনের ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এই গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু জাফর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা উপজেলা শাখার আমির ও সেক্রেটারি সহ পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ।
গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, “সব দল দেখা শেষ—জামায়াতে ইসলামীর বাংলাদেশ।” তারা আরও বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ; ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।
নেতারা বলেন, আগামীর বাংলাদেশের একমাত্র স্বপ্নসারথি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের ১৮ কোটি মানুষ তাঁকেই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
সভায় বক্তারা আরও বলেন, বরগুনা-১ আসনের জনগণের খেদমতে অধ্যাপক মহিবুল্লাহ হারুনের বিকল্প নেই। তাঁকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বরগুনা, আমতলী ও তালতলীর উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ