ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৭-১১-২০২৫ দুপুর ৪:৪

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপি দিনটিকে স্মরণীয় করে রাখতে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন।এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির,পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর ব্যবস্থাপনায় সকল স্তনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

শুক্রবার (৭নভেম্বর) সকালে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর দিক নির্দেশনায় শিবচর উপজেলার ৭১ সড়কের খান মার্কেটের বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শিবচর পৌরসভার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।শুরুতেই দোয়া মাহফিলের আয়োজন করে,এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।মোনাজাতে তারা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন। 

 

দোয়া মাহফিল শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার আয়োজন করেন এ সময় বক্তারা বলেন" ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সৃষ্টি না হলে আমরা গণতন্ত্র ফিরে পেতাম না।স্বাধীনতা পরবর্তীতে একটি দল ওই সময় চাচ্ছিল দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কিছু সচেতন সেনাবাহিনীর কর্মকর্তার কারনে তাদের সেই স্বপ্ন বিলীন হয়ে যায়। সৃষ্টি হয় ঐতিহাসিক ৭ই নভেম্বর।এই ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের কারনে দেশ বহির্বিশ্বের প্রভাব থেকে মুক্ত হয় এবং বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়।

 

এ সময় বক্তারা আরো বলেন' মাদারীপুর-১ শিবচরের জনগণ ২০১৮ সালের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পেতে চায়।সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বিগত সতেরো বছর আমাদের পাশে ছিল,দলের দুঃসময়ে তিনি আমাদের খোঁজখবর নিয়েছেন।সার্বিক সহযোগিতা করেছেন,আমরা দলের কাছে আকুল আবেদন জানাই আগামী সংসদ নির্বাচনে দল যেন স্বচ্ছ এবং সততার প্রতীক সাজ্জাদ হোসেন সিদ্দিকীর লাবলুকে দল থেকে মনোনীত করেন।জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা তিনি আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করবেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন" মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসতিয়াক চৌধুরী তুমন,শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কামরুজ্জামান মিলন,সদস্য সচিব মনজিল রহমান সিহাব,ওলামাদলের মাদারীপুর জেলার সদস্য সচিব কুতুবউদ্দিন মাদবর,উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল,উপজেলা যুবদলের নেতা লিজন চৌধুরী,শাহিন মিয়া,পাচ্চর ইউনিয়ন যুবদলের সভাপতি ওসমান বেপারী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ,সদস্য সচিব সাইদুর রহমান বেপারী,রিয়াজ গোমস্তা আহবায়ক পৌর ছাত্রদল,শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হাওলাদার,কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বেপারী,তাঁতীদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুর হোসেন সহ বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Masum / Masum

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটেকলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী