ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে অভূতপূর্ব সাড়া


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ১২:১০

লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ অভিযান এবার এক নতুন মাত্রা পেয়েছে। যেখানেই সদস্য সংগ্রহের দিন ও স্থান ধার্য হচ্ছে, সেখানেই তা স্বতঃস্ফূর্তভাবে জনসভায় রূপ নিচ্ছে। এই গণজোয়ারের মূল কারণ জেলার জনপ্রিয় নেতা ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-এর প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা।

‎সোমবার (১০ নভেম্বর) রাতে ​এরকমই এক অভূতপূর্ব ঘটনা ঘটলো লালমনিরহাট পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ৩ বারের বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর আব্দুস ছালাম-এর নেতৃত্বে পরিচালিত সদস্য সংগ্রহ কার্যক্রমে যেন জনস্রোত নেমে আসে। পৌরসভার ৫নং ওয়ার্ডের সাপটানা এলাকায় অনুষ্ঠিত এই কার্যক্রমে সদস্য হতে হাজার হাজার নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত নেতা, তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

‎এ সময় তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য জোর আহ্বান জানান। যেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমনিরহাট জেলার এই ভালবাসার জবাব দিতে পারেন।

‎দুলু আরও বলেন, আপনাদের এই ভালোবাসা, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এই এলাকার মানুষ পরিবর্তন চায়। আজ ৫নং ওয়ার্ডের এই জনসমুদ্র দেখে আমি আবেগাপ্লুত। আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আজ এখানে এসেছেন, আমি আপনাদের হতাশ করব না। আমি আপনাদের কাছে এই ওয়াদা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে আমি একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। আমার প্রতিটি কাজ হবে আপনাদের জন্য, জনগণের জন্য।

‎​এদিনের কার্যক্রমে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সহধর্মিণী লায়লা হাবিব এবং জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, জেলার প্রতিটি ওয়ার্ডে অধ্যক্ষ দুলুর উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে, যা বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে, এই গণজোয়ার জেলার রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।


Ahad Hossain / Ahad Hossain

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটেকলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী