ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাদারীপুরের শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর চৌধুরীর গনসংযোগ


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১২-১১-২০২৫ বিকাল ৭:৫১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ নভেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে এই মোটর শোভাযাত্রা বের হয়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য প্রচারের লক্ষ্যে মোটর শোভাযাত্রাটি উপজেলার শিবচর ৭১ সড়ক হয়ে উপজেলার বিভিন্ন এলাকা পরিদক্ষিণ করে।

জানা গেছে, শিবচর উপজেলা বিএনপির একটানা দশ বছর সভাপতির দায়িত্ব পালনকারী আবু জাফর চৌধুরী মাদারীপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি মাদারীপুর ১ আসনের মনোনয়ন স্থগিত হবার পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, আবু জাফর চৌধুরী বিএনপির জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতি করে আসছেন। তাকে নিয়ে কোন বিতর্ক নেই। একজন পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে বিএনপির মনোনয়ন তাকে দিলে শিবচরে বিএনপিতে শৃঙ্খলা ফিরে আসবে।'

আবু জাফর চৌধুরী বলেন,'আমি দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতি করে আসছি। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি। আমিও দলের কাছে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আমাদের এই আয়োজন। এই দিবসের মধ্যে দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে নতুন বাংলাদেশের সূচনা হয়।'

তিনি আরও বলেন,'দীর্ঘদিন ধরেই দলের জন্য কাজ করছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।তবে দল যে সিদ্ধান্ত নেবে আমি দলের বাইরে যাবো না। দলের জন্য কাজ করে যাবো।'

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত