শিবচরে বিএনপির ৩১ দফা ও নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুরের শিবচরে বিএনপির ৩১ দফা ও নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি তৎপরতা জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাদবরের চর ইউনিয়ন বিএনপির আয়োজনে শিবচরের পাঁচ্চর গোলচত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান সাজু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সদস্য মাদারীপুর- ১ আসনের মনোনয়ন স্থগিত প্রার্থী জনাব কামাল জামান মোল্লা।
প্রধান অতিথির কামাল জামান মোল্লা বলেন, ‘বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন,শিবচরবাসীর প্রত্যাশা পূরণে দল আমাকেই মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী।’
এ সময় বক্তারা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। তাদের মতে, শিবচর আসনটি বিএনপি পুনরুদ্ধার করতে চাইলে তার বিকল্প নেই।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শাহাদাত হোসেন খান,উপজেলা বিএনপির সদস্য মাহবুব রহমান মাদবর, শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান) পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. আজমল হোসেন খান সেলিম খানসহ বিএনপির ও সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।
Masum / Masum
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান